ইডিইউ’র অ্যাডমিশন ফেয়ার শেষ
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘অ্যাডমিশন ফেয়ার’ শেষ হয়েছে।
মঙ্গলবার নগরীর প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ভবনে দিনব্যাপী এ মেলা হয়।
ইডিইউ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে সান্ধ্যকালীন কোর্সে মোট ৩০০ আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করানোর জন্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শামস-উদ-দোহা এ মেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া ও স্কুল অব সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের প্রোগ্রাম কো-অর্ডিনেটর গোলাম মোক্তাদির দাঈয়ান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য স্পট অ্যাডমিশন, বোর্ড অব ট্রাস্টিজ স্কলারশিপসহ বিভিন্ন ধরনের তথ্য রাখা হয়েছিল স্টলগুলোতে।
মেলায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করা শিক্ষার্থীদের ভর্তি ফি পাঁচ হাজার টাকা ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকা ভর্তি ফি রাখা হয় বলেও এতে জানানো হয়।
