চট্টগ্রামে বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ
চট্টগ্রামে পাইকারি ওষুধের বৃহত্তম বাজার হাজারী গলিতে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসন, গোয়েন্দা পুলিশ, ওষুধ প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এ ওষুধ আটক করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রেহমান সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে হাজারী গলির একটি ভবনের তৃতীয় তলা থেকে বড় আকৃতির ছয় বস্তা ওষুধ ও ২০ কার্টুন সরকারি ওষুধ জব্দ করা হয়।
এছাড়াও অভিযানে দুই ফার্মেসিকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সাব্বির।
