২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুব ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘সাহসী যৌবনে সুন্দর আগামীর প্রত্যয়ে’ স্লোগানে চট্টগ্রামে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 08:41 PM

Updated : 12 Apr 2022, 02:45 AM

রোববার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি শুরু করে যুব সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখা।

পরে শহীদ মিনারে এক সমাবেশে যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার কমিটির সভাপতি রিপায়ন বড়ুয়া প্রাকৃতিক দুর্যোগ, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং যুব সমাজের কর্মসংস্থানে সংগঠনের আন্দোলনের কথা তুলে ধরেন। 

জেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও এখনো মোট যুবশক্তির অর্ধেক কর্মহীন রয়ে গেছে। যুবকদের কর্মহীন রেখে দেশ কখনও এগিয়ে যেতে পারে না।

প্রত্যেকের জন্য কর্মসংস্থান ও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে যুব ইউনিয়নের আন্দোলনে সম্পৃক্ত হতে তিনি সকলকে আহবান জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুব্রত ধর মিঠু, যুবনেতা নাবিলা তানজিনা, সুব্রত শুভ, সাহেদা বেগম সাকু, বিপ্লব দাশ।  এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা রানা দাশ, শিবা দাশ ও তপু বড়ুয়া।