বাড়বকুণ্ড বাজারে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে আগুনে পুড়েছে আটটি দোকান।
সোমবার সন্ধ্যার এই অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনে সূত্রপাত।
আগুনে মনোহারি, মুদি ও চায়ের দোকানসহ মোট আটটি দোকান পুড়েছে বলে জানান তিনি।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
