চট্টগ্রামে আটটি রেলক্রসিংয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম-নাজিরহাট রেল লাইনের আটটি লেভেল ক্রসিংয়ে থাকা প্রায় ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন।
ইশরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিয়ম অনুযায়ী লেভেল ক্রসিং গেইটের আশেপাশের এলাকা উন্মুক্ত থাকতে হবে।
চট্টগ্রাম-নাজিরহাট আমিন জুট মিল গেইট পর্যন্ত ১০ কিলোমিটার রেল লাইনের আটটি লেভেল ক্রসিংয়ের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসব লেভেল ক্রসিংয়ে দুইশটির মতো কাচা ও আধাপাকা স্থাপনা ছিল বলে জানান পূর্ব রেলের এই ভূ-সম্পত্তি কর্মকর্তা।
