২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা

বন্দর নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

রোববার নগরীর জামালখানের সিআইইউ’র ক্যাম্পাসে দ্বাদশ সিন্ডিকেট সভায় ব্যবসায় অনুষদে বিজনেস ইকোনমিক্স বিষয়ে নতুন মেজর বিষয় চালুর অনুমোদন দেওয়া হয়।

সভায় সিআইইউ’র ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটও সর্বসম্মতিক্রমে গৃহিত হয় বলে বিশ্ববিদ‌্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় সিআইইউ’র সার্বিক আইনশৃংখলা বজায় রাখার ক্ষেত্রে প্রক্টর রশিদ এ চৌধুরী প্রস্তাবনার আলোকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও হয়।

সভায় সভাপতিত্ব করেন সিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।

উপস্থিত ছিলেন সিআইইউর ট্রাস্টি বোর্ডের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, সাফিয়া গাজী রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত সদস্য অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, সিআইইউ’র প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম নুরুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ ও ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ও রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) সরকার কামরুল মামুন।