প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ-মহা অর্থ নিয়ন্ত্রক হরি বিলাসের মৃত্যু
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ-মহা অর্থ নিয়ন্ত্রক হরি বিলাস ধর মারা গেছেন।
শনিবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
হরি বিলাস ধর সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর চট্টগ্রাম নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোকদণ্ডী গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
হরি বিলাস ধরের সন্তান সাংবাদিক উজ্জ্বল ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
“বিকালে নগরীর বলুয়ার দিঘীর পাড় মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।”
হরি বিলাস ধরের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশানের (সিপিজেএ) সভাপতি মশিউর রহমান বাদল ও সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ।
