২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাডিসন ব্লু চট্টগ্রামে নতুন জিএম

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লু-চিটাগাং বে ভিউ’র নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব নিয়েছেন রবিন এডওয়ার্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্যের নাগরিক এডওয়ার্ডসের দায়িত্ব গ্রহণের তথ্য জানানো হয়। 

২৪ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের তারকা মানের হোটেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী এডওয়ার্ডস সর্বশেষ চীনের গুয়াংজু প্রদেশের আর্ন্তজাতিক মানের হোটেল ‘হেংডা হোটেল অ্যান্ড রিসোর্টস’ জিএম হিসেবে কর্মরত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ‘ইন্টারকন্টিনেন্টাল হোটলে অ্যান্ড রিসোর্টস’ ও ‘স্টারউড হোটেল অ্যান্ড রিসোর্টস’ পরিচালিত আর্ন্তজাতিক মানের প্রতিষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট ও জিএম হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্যের লিন্ডসে ইউনিভার্সিটি থেকে স্নাতক এডওয়ার্ডস হোটেল ম্যানেজম্যান্ট, হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেটর, অভ্যর্থনা ব্যবস্থাপনা, খাদ্য ও পানীয় ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাও করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেল পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে পুরস্কৃত রবিন এডওয়ার্ডস বিভিন্ন দেশে সাতটি তারকা মানের হোটেল চালুর সময়ে জিএম হিসেবে দায়িত্ব পালন করেন।