২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গোবাদিয়া গ্রাম থেকে ৩০ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে মো. ইলিয়াসকে (৩০) গ্রেপ্তার করা হয়।

ইলিয়াস আনোয়ারা থানার দুধকুমড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোবাদিয়া গ্রামে মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“এসময় ৩০ হাজার ইয়াবাসহ ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির এক হাজার ১৭৫ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়েছে।”