চট্টগ্রামে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী থানার সাংবাদিক পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা উঠতি সন্ত্রাসী। তারা বিভিন্ন জনের পক্ষে মারামারি ও নানা ধরনের অপরাধী কর্মকাণ্ড করে থাকে।
“দুপুরে সাংবাদিক পাহাড় থেকে অটোরিকশা নিয়ে বায়েজিদ বোস্তামী এলাকার দিকে আসার পথে তাদের তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।”
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান মহসিন।
