২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত আমির আহমদ শফী হাসপাতালে

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 12:19 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বড় হুজুর কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বল অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়েছে।”

অসুস্থ আহমদ শফীকে হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রেখে সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমীর আহমদ শফী ওই মাদ্রাসার পরিচালকও।