চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে গ্রেপ্তার ২
গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে চট্টগ্রাম থেকে দুইজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ২ অগাস্ট বায়েজিদ থানা এলাকার নয়ারহাট পদ্মা ট্রেডিংয়ের শাটার কেটে দোকান থেকে ৭৯টি গ্যাস সিলিন্ডার চুরি করেন কর্ণফুলী থানা এলাকার নয়া মিয়া ও মোহাম্মদ হোসাইন।
“ওই ঘটনায় দোকান মালিক মামলা করেন। শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে প্রথমে নয়া মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে কর্ণফুলী থানার ব্রিজঘাট এলাকা থেকে হোসাইনকে গ্রেপ্তার করা হয়।”
এসময় হোসাইনের কাছ থেকে ৩৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা জানিয়ে ওসি মহসিন বলেন, পরে একই থানার ইছানগর এলাকায় নাজিম নামে একজনের বাসা থেকে আরও তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।
