প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা বিএসবিএ’র
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা দিয়েছে জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)।
মঙ্গলবার রাতে বিএসবিএ’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার বিকালে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকার চেক প্রদান করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন বিএসবি’র সভাপতি মুহাম্মদ আবু তাহের, শিল্পগ্রুপ পিএইচপির পরিচালক ও বিএসবি’র বৈদেশিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিংকু, বিএসবি’র সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন এবং সীতাকুণ্ড এলাকার সাংসদ দিদারুল আলম।
চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে জাহাজভাঙা শিল্পের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
