চট্টগ্রামে খুনের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবুল মনছুর ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস ও ছাত্রলীগের সভাপতি ছিলেন।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকালে মাঝিরঘাট এলাকা থেকে সদরঘাট থানা পুলিশের একটি দল মনছুরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।
মনছুর গত ৫ জুলাই কোতোয়ালি থানার স্টেশন কলোনি ধোপার পাড় এলাকায় মো. শফিক নামে এক যুবককে হত্যা মামলার তিন নম্বর আসামি ।
সাবেক ছাত্রলীগ নেতা মনছুরের মদদে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারীদের মধ্যে অন্যতম কামালের লোকজন ওই হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ রয়েছে।
পরে এ ঘটনায় ১০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
