২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে দুই পক্ষের মারামারিতে নিহত ১

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হাঁস-মুরগী নিয়ে দুই পরিবারের ঝগড়ার মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

সন্দ্বীপ থানার ওসি আবদুস সালাম জানান, রোববার সকালে উপজেলার ১ নম্বর হারামিয়া ইউনিয়নের কাছিয়ার পাড় বেড়িবাঁধে ছিন্নমূলদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতের নাম বাবলু মিয়া (৩৫)। পরিবার নিয়ে তিনি ওই এলাকাতেই থাকতেন।

এ ঘটনায় জড়িতে থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানিয়েছেন ওসি।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেড়িবাঁধ এলাকায় বাসিন্দা সালমা আক্তার ও মোহাম্মদ খবিরের পরিবারের মধ্যে হাঁস-মুরগী নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ বাধে।

“এক পর্যায়ে খবিরের লোকজন বাবলুকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে।”

গুরুতর অবস্থায় বাবলুকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খবির ও আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি সালাম জানান।