২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ এর এমআইএস বিভাগের চেয়ারম্যান রশিদ আহমেদ

চট্টগ্রাম ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন রশিদ আহমদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2016, 04:31 PM

Updated : 20 Aug 2022, 01:20 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০১ সালে রশিদ আহমদ সিআইইউতে যোগ দেন।

দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তার ১৫টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিংয়ে স্মাতক ও ১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমবিএ সম্পন্ন করা রশিদ দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশে, চট্টগ্রামের সহ-সভাপতিও ছিলেন রশিদ আহমদ।