২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পণ্য বহন: সীতাকুণ্ডে ১৩ ট্রাককে জরিমানা

নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওজনের পণ্য বহন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩টি ট্রাককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বৃহস্পতিবার সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনুমোদনের চেয়ে বেশি ওজনের পণ্য নেওয়ার কারণে প্রত্যেকটি ট্রাককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

“অতিরিক্ত ওজনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এসব যানবাহন মহাসড়কে দুর্ঘটনা ঘটাচ্ছে এবং সড়ক ও সেতুর ক্ষতি করছে।”

জরিমানাকৃত ট্রাকগুলো অনুমোদনের চেয়ে তিন থেকে ১৬ টন বেশি পণ্য বহন করছিল বলে জানান রুহুল আমীন।