২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2016, 07:54 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

রোববার বিকালে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হাকিম ওরফে সুমন (২১)পটিয়া উপজেলার বরলিয়া গ্রামের বাসিন্দা নুরুন্নবীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া থেকে ইয়াবা নিয়ে হাকিম চট্টগ্রাম এসেছিলেন। বাস টার্মিনাল এলাকার হাজী খুইল্লা মিয়া পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করার সময় তাকে আটক করা হয়।

“তার কাছে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

জিজ্ঞাসাবাদে জিল্লুর আগেও কয়েকবার ইয়াবা নিয়ে পটিয়া থেকে চট্টগ্রাম আসার কথা স্বীকার করেছেন বলে জানান জিল্লুর।

হাকিমের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হচ্ছে বলে জানান তিনি।