সিআইইউতে শরৎকালীন সেশনে ভর্তি ফরম বিতরণ শুরু
চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটর (সিআইইউ) শরৎকালীন সেশনে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।
সিআইইউ’র জনসংযোগ কর্মকর্তা রাসেল ইউসুফী জানান, বিভিন্ন অনুষদের অধীন বিষয়গুলোর ভর্তি ফরম বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ciu.edu.bd থেকে ফরম ডাউনলোড করে জমাও দেওয়া যাবে।
আগামী ২৯ অগাস্টের মধ্যে ভর্তি ফরম জমা দিতে হবে বলে জানান তিনি।
যেসব বিষয়ে ভর্তি ফরম দেওয়া হচ্ছে- অনুষদের অন্তর্ভুক্ত বিবিএ, এমবিএ কোর্স, আইন অনুষদের অন্তর্ভুক্ত এলএলবি, এলএলএম কোর্স, লিবারেল আর্টস ও সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ইংরেজি বিভাগ।
এছাড়া প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন প্রকৌশল বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
অন্যদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স/ক্রেডিট সম্পন্ন করেছে এমন শিক্ষার্থীরা ‘ট্রান্সফার স্টুডেন্ট’ হিসেবে সিআইইউতে ভর্তির জন্য বিবেচিত হবে বলে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটি জানিয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য তথ্য বিভাগ অথবা ০১৯৪-৬৯৭৩৭৭৮ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
