২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে দুই অয়েল ট্যাংকারের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে দুটি ডিজেলভর্তি অয়েল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 10:02 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

চট্টগ্রাম বন্দর চ্যানেলের গুপ্তা খাল এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অয়েল ট্যাংকার মার্কেন্টাইল-১৯ এর সাথে অপর ট্যাংকার আরজুর সংঘর্ষ হয়।

“এতে ট্যাংকার আরজুর একদিকে গর্ত হয়ে তেল ছড়িয়ে পড়তে থাকে। পরে কোস্টগার্ডের একটি অপারেশন দল ঘটনাস্থলে গিয়ে জাহাজ দুটিকে আটক করে কর্ণফুলীর ডাঙার চর এলাকায় নিয়ে আসে।”

ওমর ফারুক জানান, দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাংকার আরজুতে থাকা ৬০ হাজার লিটার ডিজেল স্থানান্তর করে নদীতে তেল ছড়ানো বন্ধ করা হয়েছে।