চট্টগ্রামে ২১ চালককে জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে ঈদ পরবর্তী নিষিদ্ধ সময়ে ভারি যানবাহন চালানোয় ২১ চালককে প্রায় ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর পোর্ট কানেক্টিং সড়কে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, ঈদে বাড়ি ও কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করত আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে মহাসড়কে ভারি যানবাহন যেমন ট্রাক, লরি এসব চলাচল নিষিদ্ধ।
নিষিদ্ধ সময়ের মধ্যে ভারি যানবাহন চালানোয় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির মোট ১৮ চালককে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
