২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর নালায় যুবকের লাশ

চট্টগ্রাম শহরের ডবলমুরিং থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 01:25 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

রোববার সন্ধ্যায় চৌমুহনী এলাকার এক নালায় ৩৬ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া বলে ডবলমুরিং থানার ডবলমুরিং থানার এসআই সাইদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চৌমুহনী মোড় থেকে পশ্চিমে কবরস্থানের পাশে একটি নালায় ছিল লাশটি।

“নিহতের শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। ধারণা করছি, পাঁচ-ছয়দিন আগে তার মৃত্যু হয়েছে।”

ময়নাতদন্তের জন্য ওই মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।