২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘অ্যান্ড্রাগোজি প্রাকটিকাম’ বিষয়ক কর্মশালা শেষ

বেসরকারি চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘অ্যান্ড্রাগোজি প্রাকটিকাম’ শীর্ষক ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস কমিউনিকেশন কোর্সের শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশ নেন।

কর্মশালা পরিচালনাকারী অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী বলেন, অ্যান্ড্রাগোজি প্রাকটিকাম ব্যবসায় ক্ষেত্রে যোগাযোগ স্থাপনের একটি ব্যতিক্রমী ও আধুনিক পদ্ধতি। সনাতনী ‘পেডাগজি’ পদ্ধতির পরিবর্তে অ্যান্ড্রাগোজিতে ‘শোনা-দেখানো-করা’ (টেল-শো-ডু) প্রক্রিয়া অনুসরণ করা হয়।

“ফলে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে ব্যক্তিজীবনে প্রয়োগের ক্ষেত্রে কৌশল ও দক্ষতা বৃদ্ধি পাবে।”

কর্মশালার উদ্বোধনীতে অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, এ জাতীয় ব্যবহারিক কর্মশালা ছাত্র-ছাত্রীদের জন্য খুবই যুগোপযোগী।

কর্মশালায় সাতটি দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে নিজ নিজ ভূমিকা ফুটিয়ে তোলেন।

প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে ছিল- স্ট্রাগল, ইফ ওয়ান ডে, ডেভিড অ্যান্ড গোলিয়াথ, শার্পেন ইওর এক্স, একর অব ডায়ামন্ড, লাক ফেভারস দোস ইত্যাদি।