২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর পরিত্যক্ত ভবনে যুবকের লাশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 01:20 PM

Updated : 20 Aug 2022, 01:03 PM

স্থানীয়দের দেওয়া খবরে বুধবার সকালে গোলপাহাড় মোড় সংলগ্ন পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ‘সানাই ক্লাব’ এর ভেতর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ‍ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পাঁচলাইশ থানার এসআই আবুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তিন-চারদিন আগেই ওই যুবক মারা গেছে। লাশ প্রায় পচে গেছে। নিহতের গলায় কাপড় দিয়ে পেঁচানোর দাগ আছে। একটি টিশার্ট ছাড়া তার পরনে আর কিছু ছিল না।”

ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা বাশার।