২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিতে গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রামের ডবলমুরিং থানার পোস্তার পাড় এলাকায় তৈরি পোশাক কারখানার এক শ্রমিককে ছুরির আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 10:21 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

নিহত বদিউজ্জামান সাগর (২৩) নগরীর দেওয়ান হাট এলাকায় থাকতেন, কাজ করতেন এফএনএস স্যুয়িং অ্যাপারেলসে। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

ডবলমুরিং থানার ওসি বশির আহমদ খান জানান, সোমবার ইফতারের আগে পোস্তারপাড় এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন জানিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, “তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”

ডবলমুরিংয়ের ওসি বশির বলেন, “গার্মেন্টসে কাজ করা অবস্থায় সেখানকার কারও সঙ্গে বিবাদ হয়ে থাকতে পারে সাগরের।সেই শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি।”

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।