রাঙ্গুনিয়ায় পুড়েছে সাত দোকান
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গভীর রাতে আগুনে একটি বাজারের সাতটি দোকান পুড়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম জানান, বুধবার রাত ৩টার দিকে সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজারের পশ্চিম গলিতে অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
আগুনে সাতটি দোকানের প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
তবে সরফভাটা ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফরিদের দাবি, আগুনে মুদি দোকান, টেইলার্স, সেলুনসহ মোট ১১টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
