চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে চান্দগাঁও থানাধীন পাঠাইন্যা গোদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. লেয়াকতের (২২) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তার বাবার নাম বশির আহমদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, গভীর রাতে চান্দগাঁওয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন লেয়াকত। হাসাপাতালে আনার পর কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি এই পুলিশ সদস্য।
