২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩৬ হাজার ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় আলাদা অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 09:05 AM

Updated : 20 Aug 2022, 12:53 PM

এরা হলেন- মোহাম্মদ আলম (৩৫), হামিদা বেগম (৩০) ও সেলিমা আক্তার (২০)।

বৃহস্পতিবার গভীর রাতে ‘শীতল ঝর্ণা’ ও ‘সুগন্ধা’ নামে দুটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

“গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।”

তাদের কাছ থেকে ‘ইয়াবা বিক্রির’ ৪২ লাখ টাকা ও নম্বরবিহীন একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।