২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিসহ সতর্কতা না থাকায় ঢাকা টোব্যাকোর জরিমানা

তামাকজাত পণ্যে ছবি সম্বলিত সতর্কতাবাণী না থাকায় ঢাকা টোব্যাবোকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 09:29 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বিশ্ব তামাকমুক্ত দিবসে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় আকিজ গ্রুপের প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকোর গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

গুদাম থেকে সিগারেট ও জর্দার কৌটা এবং তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে ব্যবহৃত পণ্য জব্দ করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের ১৯ মার্চ থেকে সব ধরনের তামাকজাত পণ্যে ক্ষতির ছবি সম্বলিত সতর্কবার্তা লেখা বাধ্যতামূলক।

“কিন্তু ঢাকা টোব্যাকোর ওই গুদামে থাকা সিগারেট ও জর্দার কৌটায় তা ছিল না।

সেকারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”

Image
মোড়কে এমন ছবি এখন বাধ্যতামূলক

মোড়কে এমন ছবি এখন বাধ্যতামূলক

গুদাম থেকে এক হাজার প্যাকেট সিগারেট, আটশ’র মতো জর্দার কৌটা, বিজ্ঞাপনে ব্যবহার করা হয় এমন দেশলাই চার হাজারটি, গ্যাসলাইটার চার হাজারটি, ছাতা ৪৮টি, চায়ের কাপ ৪১টি ও ১০০টি ব্যাগ জব্দ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পুরনো খবর:

তামাক পণ্যে ছবিযুক্ত সতর্কবার্তা বাধ্যতামূলক
‘৭৫ শতাংশ তামাক পণ্যেই নেই ছবিযুক্ত সতর্ক বার্তা’