২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দফা দাবি আদায়ে চবি কর্মকর্তাদের কর্মবিরতি

বিভিন্ন দাপ্তরিক শূন্য পদে স্থায়ী নিয়োগসহ চার দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 07:14 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

সোমবার বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মরিতি পালন করে সমিতি।

চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল হায়দার জাবেদ জানান, চার দফা দাবির মধ্যে রয়েছে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন শূন্য পদে শিক্ষক ও প্রশাসক নিয়োগ না দিয়ে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ দেওয়া, অতিরিক্ত রেজিস্ট্রারের সমমানের পদ সৃষ্টি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখা এবং কর্মকর্তাদের হয়রানি বন্ধ করা।

দাবিগুলো মানা না হলে ছুটির পর লাগাতার আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে সমিতি।