চট্টগ্রামে সৌদিয়ার বাসে ৩ পিস্তল, আটক ২
চট্টগ্রাম শহরে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে গুলিসহ তিনটি পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকার এই ঘটনায় বাসটির চালকের সহকারীসহ দুজনকে আটক করা হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর-দক্ষিণ) হুমায়ুন কবির জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাসটির চালকের পাশের দরজার ‘বডির ভেতর’ থেকে তিনটি সেভেন পয়েন্ট ৬৫ বোর পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও একরাউন্ড গুলি পাওয়া যায়।
“ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালকের সহকারীসহ দুজনকে আটক করা হয়েছে।”
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি হুমায়ুন।
