২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচাপায় স্কুলশিক্ষক নিহত

চট্টগ্রাম নগরীতে গাড়ির নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী একব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 01:46 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

নিহত তৌহিদ আহমেদ বাপ্পী (৩১) পাহাড়তলী এলাকার সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের শিক্ষক। তিনি বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামের রফিক আহমেদের ছেলে।

বৃহস্পতিবার সকালে পাহাড়তলীর ডিটি রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া জানিয়েছেন।

তিনি বলেন, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তৌহিদের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।