২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করার খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 01:28 AM

Updated : 20 Aug 2022, 12:44 PM

রোববার রাত ১১টার দিকে ইস্পাহানি সি গেইট এলাকা থেকে মোহাম্মদ জালাল (৩৪) নামে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ।

জালাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খাজুরিয়া গ্রামের তনু মিয়ার ছেলে।

ওসি সদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে টহল পুলিশ তাকে পিস্তলসহ গ্রেপ্তার করে। অস্ত্রটি আমেরিকার তৈরি।