গাড়ির সিলিন্ডারের ভেতর ২০ হাজার ইয়াবা
চট্টগ্রামে একটি প্রইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়িটির চালককে।
ফাইল ছবি
গ্রেপ্তার চালক মোহাম্মদ হোসেন (২৫) মহেশখালী থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিলেন বলে জানান তিনি।
হোসেন কক্সবাজারের বড় মহেশখালীর বেইলপাড়ার বাসিন্দা।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মিডওয়ে থেকে গাড়িটি আটক করা হয়।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদেচালক গ্যাস সিল্ডিন্ডারে ইয়াবা রাখার কথা জানালে সিলিন্ডার কেটে ইয়াবার ছোট ছোট প্যাকেট উদ্ধার করা হয়।”
