২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রাস্তা থেকে একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের পাহাড়তলীর রাস্তা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে, যিনি গাড়িচাপায় মারা গেছেন বলে পুলিশের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 02:00 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

নিহতের নাম-পরিচয় জানা যায়নি।তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে।

সোমবার গভীর রাতে সিডিএ মার্কেট এলাকার কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে ওই ব্যক্তিকে দ্রুতগামী কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয় বলে ধারণা করছি।”

ওই ব্যক্তি সিডিএ মার্কেট এলাকায় উদ্বাস্তু হিসেবে বসবাস করতেন বলে ওসি জানান।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।