চট্টগ্রামে র্যাডিসনে মা দিবসের কম্বো অফার
মা দিবসে মায়েদের জন্য ফ্রি ডিনারসহ কম্বো অফার দিচ্ছে র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ।
আগামী ৮ মে মা দিবসে চার সদস্যের ফ্যামিলি ডিনার বুকিং দিলে এ সুযোগ মিলবে বলে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, চার সদস্যের ফ্যামিলি ডিনারে বুকিং দিলে ‘মা’র জন্য ফ্রি ডিনারের ব্যবস্থা থাকছে।
কম্বো অফারে থাকছে কনটিনেন্টাল বুফে ডিনার, স্মুথি স্টেশন, কমপ্লিমেন্টারি মুভি উইথ পপকর্ন এবং লাকি ড্র।
০৩১-৬১৯৮০০ এ নম্বরে ফোন করে অথবা reservation.ctg@radisson.com এ ঠিকানায় মেইলে বুকিং দেওয়া যাবে।
