২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো আইসক্রিম গলিয়ে ফের প্যাকেটজাত

চৌবাচ্চার মত পাত্রে পুরনো আইসক্রিম ফ্যানের বাতাসে গলিয়ে নতুন করে প্যাকেটজাত করার অপরাধে চট্টগ্রামের একটি কারখানা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 09:07 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় বুলেট মিল্ক আইসবার কারখানায় ধরা পড়েছে এ চিত্র।

কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানাটিতে আইসক্রিম তৈরিতে সাইট্রিক এসিড ও রাসায়নিক রঙও ব্যবহার করা হচ্ছি।

অন্যদিকে আবাসিক গ্যাস সংযোগ নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করার দায়ে পাহাড়তলী থানার অলংকার মোড়ের ইলিয়াছ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে

জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।