২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪৩ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মামলা

চট্টগ্রামে ১৫ লাখ টাকা বিল পরিশোধ না করায় গ্রাহকের ৪৩টি সংযোগ বিচ্ছিন্ন করে ১৩টি মামলা করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 12:33 PM

বুধবার নগরীর শুলকবহর, মুরাদপুর, পাখির দোকান, জঙ্গীশাহ মাজার গেইট এলাকায় অভিযান চালায় চট্টগ্রাম পিডিবির ভ্রাম্যমাণ আদালত।

পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের নেতৃত্ব দেন পিডিবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব এলাকায় মোট ১৫ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ১২ গ্রাহকের বিরুদ্ধে মামলা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় একজনের বিরুদ্ধে মামলা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।