২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় ইয়াবাসহ তিনজন আটক

চট্টগ্রামের পতেঙ্গা থেকে ১২০০ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 07:16 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

রোববার মহাজনঘাটার মহাজন টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পতেঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন- হাবিবুর রহমান (২৭), মো. সেলিম আহমদ (২৫) ও সানজিদা বেগম (২৪)।

এদের মধ্যে সেলিম মিয়ানমারের নাগরিক বলে জানান এসআই মনিরুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ইয়াবা বিক্রির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

“পরে তাদের দেহ তল্লাশী করে ইয়াবাগুলো পাওয়া যায়।”

তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।