২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় নিখোঁজ চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

একদিন আগে হালদা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান চৌধুরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 03:59 PM

Updated : 25 Jul 2022, 09:24 PM

শনিবার বেলা সোয়া ১২টার দিকে নোমানের উদ্ধার করা হয় বলে ডুবুরিদের দলনায়ক সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ১০টায় ডুবুরি দলের সদস্যরা নোমানের সন্ধানে নদীতে নামে। ১২টার দিকে পানির নিচে নোমানের লাশ পাওয়া যায়।”

শুক্রবার দুপুরে হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নোমান।

রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটা ইউনিয়নের ওমর চৌধুরীর ছেলে তিনি।

ওইদিন বিকালে হাটহাজারি থানার এসআই মিজানুর রহমান জানিয়েছিলেন, নোমান বন্ধুদের সঙ্গে অন্য আরেক বন্ধুর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নাঙ্গলমোড়া গিয়েছিলেন।

নিখোঁজের পর ফায়ার সার্ভিস ডুবুরিদলের সদস্যরা নোমনের খোঁজে হালদা নদীতে নামলে তার খোঁজ মেলেনি।

পুরনো খবর:

হালদায় গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ