২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ

চট্টগ্রামের হালদা নদীতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 07:40 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

ওই শিক্ষার্থীর নাম নোমান চৌধুরী, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তার বাবার নাম ওমর চৌধুরী। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইউনিয়নে।

হাটহাজারি থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোমান বন্ধুদের সাথে অন্য এক বন্ধুর বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিল।

“দুপুরে বন্ধুরা মিলে হালদা নদীতে গোসল করতে গেলে পানিতে ডুবে যায় সে।”

ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজার জেন্য পানিতে তল্লাশি করে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস ডুবরি দলের দলনায়ক সাইফুল ইসলাম বলেন, নোমানের খোঁজে ডুবরি দল দুপুর থেকে ৬টা পর্যন্ত হালদা নদীতে তল্লাশি করেছে। তবে সন্ধান পাওয়া যায়নি।”

শনিবার সকাল থেকে পুণরায় অভিযান শুরু হবে বলে জানান তিনি।

নোমানের সহপাঠী জোবায়ের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্ধুর ভাইয়ের বিয়েতে আমরা লাঙ্গলমোড়া এসেছিলাম।

“কয়েকজন বন্ধু বেলা ১২টার দিকে নদীতে গোসল করতে নামলে নোমান পানির স্রোতে ভেসে যায়।”