২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে গাড়ি উল্টে নিহত ২

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার উল্টে দুজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 10:48 AM

Updated : 20 Aug 2022, 12:31 PM

শুক্রবার গভীর রাতে উপজেলার উত্তর সোনা পাহাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন মো. জহির (২৫) ও মো. আজিজ (৩৮)। জহির চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের এবং আজিজ ফেনী সদর উপজেলার বাসিন্দা।

হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির এসআই মো. ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার পথে উত্তর সোনা পাহাড় এলাকায় তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে লেগে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুজন নিহত হন বলে জানান পুলিশ কর্মকর্তা ফরিদ।