২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও ভূ-কম্পন অনুভূত

সারাদেশের মতো চট্টগ্রামেও ভূকম্পন অনুভূত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:42 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

মঙ্গলবার রাত ৭টা ৫৫ মিনিটে শুরু হয়ে তিন দফায় এ ভূকম্পন অনুভূত হয়।

এসময় বিভিন্ন এলাকায় অবস্থিত ভবন দুলতে দেখা যায়। ভূমিকম্পের কারণে আতংকিত হয়ে নগরীর বিভিন্ন এলাকায় লোকজনকে বাসা বাড়ি থেকে বের হয়ে আসতে দেখা যায়।

হাটহাজারী এলাকার সাংবাদিক বাবলু দাশ জানান, সেখানেও ভূকম্পন অনুভুত হয়েছে।

চট্টগ্রামের লোকজন জানান, সাম্প্রতিক সময়ে মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ভূকম্পন অনুভূত হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো সংবাদে দিতে পারে নি।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৬ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎস ছিল বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমার। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৩৪ কিলোমিটার গভীরে।