২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফাস্টফুড কারখানাকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল দিয়ে ফাস্ট ফুড তৈরি করায় নগরীতে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার নগরীর সদরঘাটের কদমতলী এলাকার অলিম্পিয়া ফুডস অ্যান্ড বেকারিকে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অত্যন্ত নোংরা পরিবেশে অলিম্পিয়া ফুডস অ্যান্ড বেকারিতে সিঙ্গাড়া, সমুচা ও কেক তৈরি করা হচ্ছিল।

এছাড়াও এসব বানাতে পোড়া তেল ব্যবহার করছিল বেকারিটি। এসব অভিযোগে ওই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ২০ লিটার পোড়া তেলও ধ্বংস করা হয়।