রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তালিকাভুক্ত মাদক বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মো. আলতাফ হোসেন (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি আমীর উল্লাহ।
গ্রেপ্তার আলতাফ রাঙ্গুনিয়ার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক বিক্রেতা বলেও জানান এএসপি আমীর।
আলতাফের সহযোগীর নাম মো. নুরুল আফছার (৩৮)।
আলতাফকে অস্ত্রসহ র্যাব আরও একবার গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
