২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় আরেক ট্রাকচালকের সহকারী নিহত

চট্টগ্রামের সদরঘাটে একটি ট্রাকের নিচে চাপা পড়ে আরেক ট্রাকের চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 01:49 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

নিহত মোহাম্মদ রাসেল (২২) ভোলার বাসিন্দা শফিউল্লাহর ছেলে। তিনি নগরীর জুট র‌্যালি কলোনিতে থাকতেন।

মঙ্গলবার সকালে সদরঘাটের জুট র‌্যালি ঘাট এলাকায় এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদরঘাট থানার কনস্টেবল ফরিদ উদ্দিন জানান, সাড়ে ১০টার দিকে রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক রাসেলকে চাপা দেয়। রাসেল নিজেও এক ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে রাসেলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।