২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যানবোঝাই ডুপ্লেক্স বোর্ড জব্দ

বন্ড সুবিধায় আমদানি করা ডুপ্লেক্স বোর্ড বিক্রির জন্য কভার্ড ভ্যানে করে ঢাকা পাঠানোর সময় জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 01:44 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

মঙ্গলবার গভীর রাতে নগরীর পোর্ট কানেকন্টিং সড়ক থেকে কভার্ড ভ্যানটি আটক করা হয় বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বন্ড সুবিধায় আনা এসব ডুপ্লেক্স বোর্ড খোলা বাজারে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হচ্ছে- এমন খবর পেয়ে ভ্যানটি আটক করা হয়।

“চট্টগ্রামের কালুরঘাট এলাকার ‘তাজ এক্সেসরিজ’ নামের একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় গার্মেন্ট পণ্য রাপ্তানিতে ব্যবহৃত কার্টন তৈরির জন্য এগুলো আমদানি করেছিল।”

জব্দ করা ডুপ্লেক্স বোর্ডগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা বলে জানান তিনি।