২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিজে পচা মাংস: চট্টগ্রামে দুই রেস্তোরাঁকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজে পচা মাংস রাখার অভিযোগে চট্টগ্রাম নগরীর দুই রেস্তোরাঁকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 08:59 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

রোববার আগ্রাবাদ ও হালিশহরে অভিযান চালিয়ে এ জরিমানা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আদালত কর্ণফুলি এলাকায় পৃথক অভিযানে একটি জ্বালানি তেলের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজে পচা মাংস সংরক্ষণ করায় আগ্রাবাদ এক্সেস রোডের জামান রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযোগে হালিশহরের ছোটপুল এলাকায় ক্যাফে আল নুরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনসুর জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে পেট্রোলিয়াম ব্যবসা করায় কর্ণফুলি থানার খোয়াজনগর এলাকার শাহ মোহছেন এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।