২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেটের আগুন মশারিতে, দগ্ধ হয়ে মৃত্যু

ধূমপানের সময় মশারিতে আগুন লেগে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারিতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 03:11 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার ভোর রাতে নিহত মানিক নাথ (৫০) উপজেলার মেখল নাথ পাড়ার বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, “ভোরে বিছানায় শুয়ে ধূমপান করার সময় মশারিতে আগুন ধরে গেলে মানিক দগ্ধ হন।”

গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।