চট্টগ্রামে জুয়া খেলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ যুবক আহত
চট্টগ্রামের পাঁচলাইশে জুয়া খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুই যুবক আহত হয়েছে।
আহতরা মো. সাজিদ (২৪) ও মো. আরিয়ানকে (২৫) তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচলাইশ থানার এসআই পলাশ চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার বিকালে সাড়ে ৫টার দিকে নগরীর বহদ্দারহাট এলাকার ডায়মন্ড হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে বুধবার বহদ্দারহাট বারইপাড়া এলাকার রাজু নামে এক ব্যক্তির উপর হামলা করে তার প্রতিপক্ষরা।
এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে বহদ্দারহাট ডায়মন্ড হোটেলের সামনে রাজুর বন্ধুরা লাঠিসোটা নিয়ে আরিয়ান আর সাজিদের উপর হামলা করে।
আহত দুই যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এসআই পলাশ।
